27 Nov TAD Falgun 2022
ফাগুন হাওয়ায় হাওয়ায়….
বসন্ত মানে মনকে আন্দোলিত করা সুন্দরের আহ্বান।এক অনিন্দ্য সজীবতা, উচ্ছ্বাস আর আনন্দের পূর্ণরূপ শোভিত হয় বসন্তে।প্রকৃতি, ভালোবাসা আর প্রতিবাদের এই মাস বাঙালির সাংস্কৃতিক, রাজনৈতিক কিংবা যাপিত জীবনের সর্বত্র অতপ্রোতভাবে জড়িয়ে আছে।
ঋতুভেদে উৎসব বাঙ্গালীর প্রানের সাথে মিশে আছে। কর্পোরেট অফিসে উৎসব উদযাপনের সংস্কৃতি আমাদের দেশে সচরাচর দেখা যায় না।
এক্ষেত্রে TAD Group কিছুটা আলাদা। অফিসে কাজের পাশাপাশি উৎসব উদযাপনের জন্য কিছুটা সময় সব কর্মীরা একসাথে উৎসব উপভোগের সুযোগ সেখানে আছে। TAD Group প্রতিবছর ১লা ফাল্গুন চমৎকার আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করে থাকে।















No Comments